নতুন প্রতিভা বিয়ার্ডম্যানকে পরখ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া
ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে নতুন পেস বোলিং প্রতিভা মাহলি বিয়ার্ডম্যানকে খেলাতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ২১ বছর বয়সী এই পেসারকে ‘অসাধারণ প্রতিভা’ বলে অভিহিত করেছেন।


