বিদ্যুতের ভুতুড়ে বিল ঠেকাতে যে ব্যবস্থার কথা জানালেন জ্বালানিমন্ত্রী
বিদ্যুতের অতিরিক্ত ও ভুল বিল ঠেকাতে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। স্মার্ট মিটার চালু হলে বিল তৈরিতে ভুল এবং কারসাজি কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।


