৪ হাসপাতাল ঘুরেও ছেলেকে বাঁচাতে পারেননি বাবা, আরেক ছেলে আইসিইউতে
এক সন্তানকে বাঁচাতে চার হাসপাতালে ছুটেছেন বাবা মোহাম্মদ কবীর। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়েছেন ছেলেকে। শেষে দিনের পর দিন আইসিইউতে চলেছে চিকিৎসা। কিন্তু শেষ পর্যন্ত নয় বছরের সন্তান নূর মোহাম্মদ আরাফাতকে বাঁচাতে পারেননি তিনি।
