সৌদিগামী ১৮৬ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২৩১৬১ যাত্রী
নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ১০ অক্টোবর থেকে এ পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদগামী ১৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৩ হাজার ১৬১ যাত্রী। বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ রবিবার (৮ নভেম্বর) এ তথ্য জানান।

