শ্রমিক আন্দোলনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা: আ.লীগের ২১ নেতাকর্মীসহ দেড় হাজার আসামি
নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের আন্দোলনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও এক হাজার থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে।



