ইসরায়েলে সরকার গঠনে এখন ‘কিং মেকার’ আরব দলগুলো
ইসরায়েলের ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্টের ইঙ্গিত মিলছে। একই সঙ্গে বেশ কিছু অপ্রত্যাশিত ফলাফলও সামনে এসেছে। সব হিসাব-নিকাশ উল্টে দিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট এগিয়ে গেলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।


