‘দুই বালক দৌড়ে এসে জানায় নদীতে লাশ ভাসছে’ তাহসিফের মরদেহ উদ্ধার ও প্রত্যক্ষদর্শীর বয়ান
বুধবার বেলা ৩টা তখন। তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাটে বেশ কয়েকজন মাঝি অলস সময় পার করছিলেন নৌকায়। হঠাৎ দুজন বালক দৌড়ে এসে তাঁদের জানায়, নদী দিয়ে মরদেহ ভেসে যাচ্ছে।


