এক সপ্তাহ ধরে অবরুদ্ধ: ইসরায়েলি আগ্রাসনে চরম মানবিক সংকট হেবরনে
দখলকৃত পশ্চিম তীরের অন্যতম প্রধান শহর হেবরনে ইসরায়েলি বাহিনীর কঠোর সামরিক লকডাউন বা অবরুদ্ধ অবস্থার এক সপ্তাহ পূর্ণ হয়েছে। এই এক সপ্তাহে শহরটির সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পূর্ণ থমকে গেছে।




