সিলেটে যুবককে হত্যায় এসআই আকবরের মৃত্যুদণ্ড
সিলেট নগরের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতন চালিয়ে যুবক রায়হান আহমদকে (৩৪) হত্যার মামলায় পুলিশের বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড, দুই কনস্টেবলকে যাবজ্জীবন এবং আরও ৩ আসামিকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।


