শতাধিক আ. লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, বাদী বললেন, ‘আমি জানি না’
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১২ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলা নিয়ে দেখা দিয়েছে রহস্য। মামলার বাদী নিজেই বলছেন, তিনি এ মামলা সম্পর্কে কিছু জানেন না।বাদী পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মাহাবুব আলম।



