বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে সিটিটিসির আবুল হাসান
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।গতকাল মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।



