আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর
আওয়ামী লীগ আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ বিষয়ে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন


