প্যারোলে চার সপ্তাহের জন্য মুক্ত বাদল ফরাজি
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত বাদল ফরাজীকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টা ১৫ মিনিটে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বাদলকে প্রিজন ভ্যানে করে জেলা কারাগারে আনা হয়।একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবন্দি ছিলেন তিনি।