বগুড়ায় নদীতে পড়ে শিশু নিহত
বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে রাফিউল ইসলাম নামে এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহত রাফিউল (৪) শেরপুর পৌরসভার পূর্ব ঘোষপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বাড়ির কাছেই করতোয়া নদীর পাড়ে খেলতে যায় রাফিউল।


