নওয়াজউদ্দিনের আচরণে ক্ষুব্ধ দিয়া মির্জা, সামাজিক মাধ্যমে কটাক্ষ
বলিউড অভিনেত্রী দিয়া মির্জা ও নওয়াজউদ্দিন সিদ্দিকী হঠাৎ আলোচনায়। কারণ, নওয়াজউদ্দিনের আচরণ নিয়ে অভিনেতার ওপর ক্ষোভ ঝেড়েছেন দিয়া। সেখান থেকেই আলোচনার শুরু। এর মধ্যে ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অভিনেত্রী।

