ঋণ পাবেন পণ্য প্রক্রিয়াজাত ও বাজারজাতকারীরাও
কৃষিঋণের আওতা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কৃষির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের পাশাপাশি কৃষিপণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাত ও বাজারজাতের কাজে যুক্ত উদ্যোক্তারাও কৃষি ও পল্লিঋণ পাওয়ার যোগ্য হবেন।
