দুর্নীতির পাশাপাশি অর্থনীতির বড় বাধা প্রাতিষ্ঠানিক হয়রানি : হোসেন জিল্লুর
দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিও দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা কর দিতে আগ্রহী হলেও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জটিলতা ও হয়রানির কারণে করের আওতা বাড়ছে না।



