প্রাণনাশের হুমকি পেয়ে জিডি করলন ওসি
প্রাণনাশের হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম। গত বুধবার রাতে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়ে দিয়েছে অজ্ঞাতনামা এক ব্যক্তি পরিবারসহ তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে বলে অভিযোগ করেছেন তিনি।


