নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ
নরসিংদীর বেলাব উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ে থাকা একটি বাইসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার বেলাব সদর ইউনিয়নের গাংকুলপাড়া এলাকায় গ্রামীণ ব্যাংকের ওই শাখায় এ ঘটনা ঘটে।

