বিচ্ছিন্ন গোপালগঞ্জ – MZamin
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে কার্যত বিচ্ছিন্ন-অবরুদ্ধ গোপালগঞ্জ জেলা। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও বাঁশ ফেলে অবরোধ, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীদের মহড়ায় অচল হয়ে পড়েছে সড়ক যোগাযোগ।
