অপূর্ব-সাদিয়ার ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’
ছোটপর্দায় জুটি বেঁধে হাজির হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া আয়মান। ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা মাসরিকুল আলম। রোমান্টিক-কমেডিধর্মী এ নাটকের গল্পে দেখা যাবে, রাহুল তার বাবা সালাম সাহেবকে খুব ভয় পায়।


