প্রবৃদ্ধির সম্ভাবনা কমে আসছে কেন
একটা সময় ছিল, যখন বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক সূচক নিয়ে সবাই আশাবাদী ছিলেন। সরকারি হিসাবে ২০১০ থেকে ২০১৯ অর্থবছর পর্যন্ত গড় প্রবৃদ্ধি দেখানো হতো ৬ থেকে ৭ শতাংশ, দারিদ্র্যের হার কমছিল, বিদ্যুতায়ন সম্প্রসারিত হচ্ছিল।



