ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ততা, মিস ইউনিভার্সে কেমন কাটছে মাহির দিন
স্বপ্নটা ছিল অনেক দিনের। সেই স্বপ্নের পথে এবার এক ধাপ এগিয়ে গেছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন তিনি।



