সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন
সিরাজগঞ্জে রাতের আঁধারে জেলা বিএনপির কার্যালয়ে ১৯ নভেম্বর লকডাউনের সমর্থনে ব্যানার টাঙিয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। দিনভর জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়ি ও ছাত্রলীগের সভাপতির বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।



