ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের পিটুনিতে শ্বশুর নিহত
যশোরের চৌগাছায় ছোট মেয়ের বিয়ের দিন বড় মেয়ের জামাইয়ের হাতে গাছের ডালের আঘাতে মোতালেব হোসেন নামে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মোতালেব হোসেন (৬০) নারায়নপুর ইউনিয়নের ইলিশমারি গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।


