ডিসেম্বরে জানবাজি রেখে মাঠে নামার বার্তা, এসপি গ্রেপ্তার
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তার মুঠোফোনে পাওয়া দুটি বার্তায় ডিসেম্বরে ‘জান বাজি রেখে’ মাঠে নামা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের পরিকল্পনার উল্লেখ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



