বিদ্যুৎচালিত বাস চালু করতে চায় সরকার
পরিবেশদূষণ কমানো, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে গণপরিবহনে বিদ্যুৎচালিত বাস চালুর উদ্যোগ দ্রুত এগিয়ে নিচ্ছে সরকার। এ লক্ষ্যে বিআরটিসি ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) মাধ্যমে পর্যায়ক্রমে ১ হাজার ৪১২টি ইলেকট্রিক বাস কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।


