সংস্কৃতিকর্মীকে ধর্ষণের মামলায় কারাগারে ‘কথিত পীর’ সোহেল রানা
রাজধানীর মোহাম্মদপুরে নারী সংস্কৃতিকর্মীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ‘কথিত পীর’ মো. সোহেল রানাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এই আদেশ দিয়েছেন।

