মালয়েশিয়ায় প্রবেশে বাধার শীর্ষে ৩ দেশ
গত প্রায় তিন বছরে মালয়েশিয়ায় প্রবেশে বাধার শিকার হওয়া বিদেশি নাগরিকদের তালিকায় শীর্ষে রয়েছেন ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও ভারতের নাগরিকেরা। কোনো ভ্রমণকারী মালয়েশিয়ার সীমান্তচৌকি বা বিমানবন্দরে প্রবেশের শর্ত পূরণে ব্যর্থ হলে তাঁকে ফিরিয়ে দিতে নট-টু-ল্যান্ড বা এনটিএল নোটিশ দেওয়া হয়।


