আজ থ্যাংকসগিভিং ডে: কৃতজ্ঞতা আর ভালোবাসা ভাগাভাগির উৎসব
প্রতি বছর নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে উদ্যাপিত হয় থ্যাংকসগিভিং ডে বা কৃতজ্ঞতা প্রকাশের দিন। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে একত্র হওয়া, জীবনের প্রাপ্তিগুলোর জন্য কৃতজ্ঞতা জানানো এবং আনন্দ ভাগাভাগি করাই এই উৎসবের মূল উদ্দেশ্য।



