গাজীপুরে ৫০ কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষের জেরে আজ বুধবারও অস্থিরতা বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনায় জেলার ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ৩৫টির মতো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।



