উল্লাপাড়ায় আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ, তিন ট্রেন বিলম্বিত
সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে কর্মসূচির কারণে বনলতা, সিল্কসিটি ও পাবনা প্রভাতী এক্সপ্রেস প্রায় ১৫ থেকে ২০ মিনিট বিলম্বিত হয়।



