বেবিচকে বিল ছাড়ে ঘুষ, ওভারটাইমেও অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
বেবিচকের ই/এম শাখায় ঠিকাদারের বিল ছাড়ে ১০ থেকে ২০ শতাংশ ঘুষ, ওভারটাইমে দিনে ২০ থেকে ২২ ঘণ্টা কাজ দেখিয়ে অর্থ উত্তোলন এবং যন্ত্রপাতি কেনাকাটা ও মেরামতে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।



