বদলগাছীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব গুড় ব্যবসায়ীর পরিবার
রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ ঘরের টিনের চালায় আগুন দেখতে পান তাঁরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে। চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায় ঘরবাড়ি, আসবাব, জামা-কাপড়, মোটরসাইকেলসহ সংসারের সব সম্বল।



