শীতকালীন দলবদলে পিএসজির পরিকল্পনা কী
দলের আক্রমণভাগে একের পর এক চোটের ধাক্কা। দেজিরে দুয়ে ও খভিচা কাভারাসখেলিয়া–দুজনেরই হাঁটুর চোটে মাঠের বাইরে থাকতে হবে কয়েক মাসের জন্য। এমন পরিস্থিতিতেও জানুয়ারির দলবদলে নতুন খেলোয়াড় নেওয়ার প্রয়োজন দেখছে না প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।


