ন্যূনতম মজুরি ১৫,৮০০ টাকার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২,০০০
তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম ১৫ হাজার ৮০০ টাকা মজুরি প্রস্তাব করেছেন এই শিল্পের মালিকপক্ষ। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাঁদের পূর্বের ৩২ হাজার টাকার দাবি সংশোধন করে ন্যূনতম ২২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে।



