পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা ১৪ ডিগ্রি
উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। বিশেষ করে ভোর ও সকালে শীতের অনুভূতি বেশি থাকছে। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন মানুষ।


