কার্পেটিংয়ের সাত দিনের মাথায় সড়কে ধস, ৭ কোটি টাকার কাজে মান নিয়ে প্রশ্ন
শরীয়তপুরের গোসাইরহাটে ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা লাকাচুয়া-সামন্তসার বাজার সড়কের প্রায় ৫০ মিটার অংশ কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ধসে পড়েছে। আরও কয়েকটি স্থানে ধস ও ফাটল দেখা দেওয়ায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।



