৬০০ জনের বরাদ্দে টিসিবির পণ্য পেয়েছেন ৩০–৪০ জন, বঞ্চিতদের বিক্ষোভ
ভোলার মনপুরায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ করেছেন উপকারভোগী ও স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে এ কর্মসূচি পালন করা হয়।



