চাঁদার দাবিতে হুমকির পর রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের আশ্বাসে চালুর পর গুলি
খুলনায় ৩০ লাখ টাকা চাঁদা দাবির হুমকির পর বন্ধ রাখা পালংকি রেস্তোরাঁ পুলিশের আশ্বাসে চালু হয়। কয়েক ঘণ্টার মধ্যে রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনায় কেউ হতাহত হয়নি।



