জামিনে বেরিয়েই তথ্যদাতা সন্দেহে গৃহবধূকে কুপিয়ে হত্যা মাদক কারবারির
মানিকগঞ্জ সদর উপজেলার গুজুরী গ্রামে মাদক ব্যবসার তথ্য পুলিশকে দেওয়ার সন্দেহে শিমু বেগমকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাগর খোন্দকারের বিরুদ্ধে। ইয়াবাসহ গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পাওয়া সাগর পলাতক।

