নেটফ্লিক্সে আসছে পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ
দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার পর অবশেষে মুক্তির তারিখ পেল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সমেট লো’। ফাওয়াদ খান ও মাহিরা খানের মতো জনপ্রিয় তারকাদের নিয়ে নির্মিত এই রোমান্টিক ড্রামাটি আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাবে।



