মায়ের মৃত্যুবার্ষিকীতে স্মৃতিকাতর ঋতুপর্ণা
প্রিয়জনকে হারানোর শোক সময়ের সঙ্গে কিছুটা সামলে নেওয়া গেলেও তাঁর স্মৃতি কখনো মলিন হয় না। বিশেষ করে মা হারানোর বেদনা যেন বারবার ফিরে আসে নানা মুহূর্তে। মায়ের মৃত্যুবার্ষিকীতে সেই শূন্যতা ও স্মৃতির কথাই আবেগঘন ভাষায় প্রকাশ করেছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।



