শীতে গোসলের আগে ও পরে কোন তেল মাখবেন
শীতের হিমেল হাওয়ায় ত্বক ও চুল দ্রুত আর্দ্রতা হারায়। শীতকালে গোসলের আগে ও পরে সঠিক তেল বেছে নিলে শুষ্কতা ও রুক্ষতা অনেকটাই সামাল দেওয়া যায়। গোসলের আগে ত্বক ও চুলে: চুল ধোয়ার অন্তত এক ঘণ্টা আগে বা আগের রাতে চুলের মাঝখান থেকে আগা পর্যন্ত সামান্য নারকেল তেল লাগালে চুলের প্রোটিন ক্ষয় কমে।


