বিশেষজ্ঞ নিয়োগ করে বইয়ের তাক সাজাচ্ছেন অতি ধনীরা
বিরল সংস্করণের বই থেকে শুরু করে লাখ ডলারের ব্যক্তিগত সংগ্রহ—বইয়ের তাক সাজানো এখন বিশ্বের অতি ধনীদের কাছে বিলাসিতা ও আভিজাত্যের নতুন প্রতীক হয়ে উঠেছে। নিজেদের বাড়ি, অবকাশযাপন কেন্দ্র কিংবা বিলাসবহুল প্রমোদতরিতে ব্যক্তিগত পাঠাগার গড়ে তুলতে তাঁরা রীতিমতো বিশেষজ্ঞ নিয়োগ করছেন।

