বরগুনার ‘নায়ক’
এখন মানুষকে অপমান করার সবচেয়ে বড় অস্ত্র কোনটা? প্রশ্নটি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে করা হলে একবাক্যে উত্তর দেওয়া যাবে। চাঁদাবাজি করতে গিয়ে চাঁদা না পেলে যে কাউকে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বানিয়ে মারধর করে পুলিশে দেওয়ার যে রেওয়াজ সৃষ্টি হয়েছে, সেটাই এখনকার রাজনীতির সবচেয়ে বড় অস্ত্র।



