ভারতের শেয়ারবাজারে ফের ধসে ৩ লাখ কোটি রুপি উধাও, নেপথ্যে কী
ভারতের শেয়ারবাজারে বড় ধরনের দরপতনে এক দিনেই ৩ লাখ কোটি রুপির বেশি বাজারমূল্য হারিয়েছে তালিকাভুক্ত কোম্পানিগুলো। আজ সোমবার দিনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও পরে দ্রুত পতনের মুখে পড়ে দেশটির প্রধান শেয়ারবাজার সূচকগুলো।


