ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে নিহত বেড়ে ২৪
ইন্দোনেশিয়ায় একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো প্রায় ৩০ জন কর্মী নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

