স্তালিনের কারাগারের চোরদের ‘গোপন’ ভাষায় কথা বলছে সাইবার অপরাধীরা, বিভ্রান্ত গোয়েন্দারা
কারাগারের প্রহরীদের বিভ্রান্ত করতে যে সাংকেতিক ভাষার বিকাশ ঘটেছিল স্তালিনের আমলে, তা এখন রাশিয়ার সাইবার অপরাধীদের যোগাযোগের গোপন অস্ত্র। ফেনিয়া নামের এই বিশেষ এই অপভাষার শব্দ, দ্ব্যর্থবোধক অর্থ ও সাংকেতিক বাক্য ব্যবহার করে অপরাধীরা ডার্ক ওয়েবের যোগাযোগে নিজেদের কর্মকাণ্ড আড়াল করছে।



