রোমানিয়ান গায়িকা ওটিলিয়ার সঙ্গে মঞ্চ মাতাবেন ফুয়াদ
চার বছর পর আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। ২৭ নভেম্বর রাজধানীর মাদানি অ্যাভিনিউর কোর্টসাইডে গান শোনাবেন তিনি। এর আগে ২০২২ সালে প্রথমবার ঢাকায় পারফর্ম করেছিলেন এই গায়িকা।



